দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে গাইবান্ধা থেকে মন্ত্রী হতে যাচ্ছেন শামীম কায়সার লিংকন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগহতে শুরু করেছে। প্রায় ৪ দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গাইবান্ধাবাসীপেতে যাচ্ছে মন্ত্রীর স্বাদ। গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের মধ্যে শুধুমাত্র গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয়সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শামীম কায়সার লিংকন। এ যেন উন্নয়ন, আশা আর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের এক মাহেন্দ্রক্ষণ।শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেখতে গোবিন্দগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও সচেতন জনগণের মাঝে ব্যাপক আলোচনা চলছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝেও দিন-রাত চলছে শুধু এ আলোচনাই।
তাঁর রাজনৈতিক শিষ্টাচার, ধর্মীয় মূল্যবোধ ও জনসম্পৃক্ততার কারণে জনগণের মাঝে এ প্রত্যাশা ক্রমশই জোরালো হচ্ছে। উপজেলার শাখাহার ইউনিয়নের সাবেক মেম্বর প্রবীণ ব্যক্তিত্ব আব্দুর রহমান আবেগ ও খুশিতে বলেন, হামাদের লিংকন এমপি নাকি মুন্ত্রী হচ্ছে বাহে- আল্লাহর কাছে দোয়া করি সে যেন মুন্ত্রী হয়।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ থেকে নির্বাচিত এমপি শামীম কায়সার লিংকনকে এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বদেওয়া হলে সরকার পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে এবং এ এলাকার দীর্ঘদিনেরপিছিয়ে পড়া উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
এ বিষয়ে দলীয় হাই কমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় এখন পুরো উত্তর জনপদ। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শামীম কায়সার লিংকনের মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ-ইনশাআল্লাহ। লিংকন মন্ত্রী হলে শুধু গোবিন্দগঞ্জেরই নয়- পুরো গাইবান্ধা জেলাসহ উত্তরাঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, গাইবান্ধা জেলায় এরশাদ শাসনামলে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি)আসন থেকে প্রয়াত এ্যাড. ফজলে রাব্বী মিয়া সর্বশেষ আইন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ৪ দশক পর এবারে বিএনপি দলীয় সংসদসদস্য শামীম কায়সার লিংকন মন্ত্রী হলে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ওনীলফামারী জেলার পিছিয়ে পড়া উন্নয়ন ত্বরান্বিত হবে বলে জনগণের ধারণা।
