Joy Jugantor | online newspaper

সামরিক প্রধানের সঙ্গে খামেনির বৈঠক, শত্রু মোকাবিলায় প্রস্তুত ইরান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৭, ১০ মে ২০২৬

সামরিক প্রধানের সঙ্গে খামেনির বৈঠক, শত্রু মোকাবিলায় প্রস্তুত ইরান

সামরিক প্রধানের সঙ্গে খামেনির বৈঠক, শত্রু মোকাবিলায় প্রস্তুত ইরান

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি ও শত্রু মোকাবিলার কৌশল নিয়ে সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। রোববার (১০ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সামরিক অভিযান পরিচালনা এবং সম্ভাব্য শত্রুদের কঠোরভাবে মোকাবিলার বিষয়ে সশস্ত্র বাহিনীকে নতুন দিকনির্দেশনা দেন মোজতবা খামেনি।এদিকে ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বৈঠকে শীর্ষ নেতাকে ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতির বিষয়ে অবহিত করেন। তবে বৈঠকটি কখন অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।বৈঠক শেষে আলী আবদুল্লাহি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যেকোনো পদক্ষেপ মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, শত্রুপক্ষ কোনো ভুল করলে ইরানের প্রতিক্রিয়া হবে দ্রুত, কঠোর এবং চূড়ান্ত।