Joy Jugantor | online newspaper

ধুনটকে যানজটমুক্ত করতে সমন্বিত উদ্যোগ

রবিউল হাসান ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ১২ মে ২০২৬

ধুনটকে যানজটমুক্ত করতে সমন্বিত উদ্যোগ

ধুনটকে যানজটমুক্ত করতে সমন্বিত উদ্যোগ

বগুড়ার ধুনট পৌর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। জনদুর্ভোগ কমাতে প্রশাসন, পুলিশ, পৌরসভা ও পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং যত্রতত্র যানবাহন দাঁড় করানোর কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে স্কুল-কলেজ ছুটির সময় ও হাটের দিনগুলোতে ভোগান্তি চরমে পৌঁছায়।এ পরিস্থিতি মোকাবেলায় সম্প্রতি প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

একই সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, “ধুনটকে যানজটমুক্ত ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় স্থায়ীভাবে যানজটমুক্ত ধুনট গড়ে তোলা সম্ভব হবে।”এদিকে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। তারা মনে করছেন, নিয়মিত অভিযান ও সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকলে ধুনট শহরের যানজট অনেকাংশে কমে আসবে।