বগুড়ায় রাহুল গ্রুপের শ্রমিকদের বেতন ও কর্মঘণ্টার দাবিতে সড়ক অবরোধ
বগুড়ায় অতিরিক্ত কর্মঘণ্টার বোঝা চাপিয়ে দেওয়া এবং প্রতিশ্রুত বেতন পরিশোধ না করার অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিল্পপ্রতিষ্ঠান রাহুল গ্রুপের শ্রমিকরা। আজ রোববার সকাল থেকে প্রতিষ্ঠানটির সামনের প্রধান সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন।কারখানা কর্তৃপক্ষ তাদের ওপর দীর্ঘ সময় ধরে অতিরিক্ত কাজ চাপিয়ে দিলেও সেই অনুযায়ী ন্যায্য পাওনা বা প্রতিশ্রুত বেতন দিচ্ছে না। বারবার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান না আসায় আজ সকালে তারা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন।সকাল থেকে সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।
শ্রমিকরা রাস্তার ওপর অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা। শ্রমিকদের দাবি, যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ তাদের বেতন সংক্রান্ত সমস্যার নিশ্চিত সমাধান এবং কর্মঘণ্টার সুষ্ঠু বন্টন না করবে, ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না।এ বিষয়ে রাহুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রঞ্জিত মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।তবে ফ্যাক্টরির দায়িত্বে থাকা ঝন্টু নামের এক ব্যক্তি বলেন, শ্রমিকরা আমাদের লিখিতভাবে তাদের দাবি দাওয়া জানালে আমরা কর্তৃপক্ষের সাথে বসে যেগুলো দাবি মেনে নেওয়ার মতো সেগুলো মেনে নেওয়া হবে।
