মোটরসাইকেলে ৫ কেজি গাঁজা ডেলিভারিকালে বগুড়ায় আটক ৩
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলে করে গাঁজা ডেলিভারির সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।শুক্রবার (৯ মে) রাত ৯টা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত নন্দীগ্রাম থানাধীন মড়িয়া সরদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।ডিএনসি জানায়, কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলে করে গাঁজার একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে বগুড়ায় আনা হচ্ছিল। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জনৈক আব্দুল রশিদের ভাড়াকৃত বাড়িতে তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন Honda Shine SP-125 মোটরসাইকেল, একটি GDL G801 বাটন ফোন ও একটি Redmi 10 অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।অভিযানে গ্রেফতার হন— মোঃ সবুজ আহম্মেদ (২১), মোঃ ইয়াছিন আরাফাত (২০) ও মোঃ নাঈম হাসান (২০)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ), ৪১ ও ২৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।এছাড়া মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
