Joy Jugantor | online newspaper

বগুড়ার শিবগঞ্জে ১৫০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎

‎স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:১৬, ১১ মে ২০২৬

আপডেট: ১৬:১৮, ১১ মে ২০২৬

বগুড়ার শিবগঞ্জে ১৫০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎

বগুড়ার শিবগঞ্জে ১৫০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।আজ ‎সোমবার (১১ মে) সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানাধীন বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল পাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ হযরত আলীর বসতবাড়ির শয়নকক্ষের একটি ট্রাংকের ভিতরে রাখা সিনথেটিক ব্যাগ থেকে টাপেন্টাডল যুক্ত “টেপাল” নামীয় ১৫০০ পিস ট্যাবলেট উদ্ধার করেন।‎

গ্রেফতারকৃত মোঃ হযরত আলী (৫৬) মাচইল, নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তিনি ফজলাল প্রামানিকের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, হযরত আলী একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।‎‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মণ্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।‎ডিএনসি জানিয়েছে, আটক ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।