বগুড়ার আদমদীঘিতে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ক্যাম্প থেকে ফেরার পথে আলাউদ্দিন নামের এক সমর্থককে মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে আদমদীঘি থানায় ধানের শীষের সমর্থক রুবেল,সেতুসহ অজ্ঞাত আরো ৩ জনের নামের আলাউদ্দিন নিজেই বাদী হয়ে অভিযোগটি করেন।তবে রুবেলের দাবী এই ঘটনার সাথে তিনি জড়িত নয়।অভিযোগে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীহয়েছেন নূর মোহাম্মাদ আবু তাহের। তাঁর সমর্থনে কাজ করছেন উপজেলার নসরতপুর ইউপির লক্ষীপুর গ্রামের রেলওয়ের অবসরপ্রাপ্ত ওয়ার্কসপ মিস্ত্রি আলাউদ্দিন। তিনি সোমবার রাত ৮টার দিকে নসরতপুর বাজারে দাঁড়িপাল্লার নির্বচনী ক্যাম্পে বসেআলোচনার সময় তার স্ত্রীর একটি ফোন পান। এরপর তিনি বাড়িতে ফিরছিলেন।
বাড়ির গেটের কাছে পৌঁছা মাত্রই কতিপয় লোকজন সজনে গাছের ডাল দিয়ে এলাপাতারীভাবে মারপিট শুরু করে। আলাউদ্দীনের ডাক চিতকাকে তার স্ত্রী বেরিয়ে এলে রুবেল ও সেতুকেচিনতে পারেন বলে দাবী করেন। স্থানিয় লোকজন এগিয়ে এলে তাকে উদ্ধার করে আদমদীঘিউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।জানতে চাইলে ধানের শীষের সমর্থক রুবেল হোসেন বলেন, এই ঘটনার সাথে তারা জড়িত নয়। তাছাড়া আলাউদ্দিন আওয়ামীলীগের সমর্থক। মিথ্যা একটি ঘটনা সৃষ্টি করে হেনস্তা করার জন্য আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ করছেন। যাতে আমরা গ্রামের মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইতে না পারি। এসব অপকৌশল।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
