Joy Jugantor | online newspaper

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে বগুড়া জেলা পরিবার

পরিকল্পনা বিভাগের কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

পরিকল্পনা  বিভাগের কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি  পালন

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থ

পরিকল্পনা বিভাগের কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিপালননবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবীতে ৩য় দিনের মতো কর্মবিরতি ওঅবস্থান কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীবৃন্দ। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মংগলবার সকাল ৯ টাথেকে বেলা ১১ টা পর্যন্ত কর্মচারীরা কর্মবিরতি পালন এবং অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ জুলফিকার রহমান এর সভাপতিত্বে এবংবগুড়া জেলা কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অবস্থান কমসূচিতে বক্তব্য রাখেন অফিস তত্ত্বাবধায়ক কে এম ফারুক হোসেন।

প্রজেকশনিষ্ট দোলন মল্লিক, ফার্মাসিস্ট মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতির সভাপতি মোঃ সোহেল রানা, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ আলমগীর হোসেন, মোঃ মামুনুর রশিদ, নাহিদা আফরোজ ও লিখন আহমেদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এ কেএম আকতারুজ্জামান, মোছাঃ মিথিলা পারভীন ও মোঃ সিদ্দিকুর রহমান,গাড়ীচালক মোঃ রফিকুল ইসলাম তারা, মোঃ খোকন মিয়া ও ফরিদুল ইসলাম,হাসানুজ্জামান রিপন, সাহাদত হোসেন, মোকাম মিয়া, জাহিদুর ইসলাম ও তাজুল ইসলাম।