বৃহস্পতিবার নওগাঁয় যাচ্ছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) নওগাঁয় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। এদিন বেলা ১১ টায় শহরের এটিম মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মাঠ পরিদর্শন করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ হয়েছে।জেলা জামায়াতের সেক্রেটারি এবং নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আ.স.ম সায়েম বলেন- আমিরে জামাত ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ নওগাঁয় আসবেন। তার আগমণকে কেন্দ্র করে আমরা জনসভার মাঠ পরিদর্শন করা হয়েছে। ইতোমধ্যে মঞ্চ নির্মানের কাজ প্রায় শেষ।
তিনি বলেন- শুধু নওগাঁ না, সারাদেশের মানুষ এবার পরিবর্তন দেখতে চায়। দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমিরে জামায়াতের আগমণে নওগাঁ শহর দাঁড়িপাল্লার শহরের রূপ নিবে। মানুষ জানতে পারবে আগামীর বাংলাদেশ কেমন হবে, আমরা কেমন মাতৃভূমি চাই তার একটি রূপরেখা আমিরে জামাত তুলে ধরবেন। এদিন জেলার ১১টি উপজেলা থেকে প্রায় ৫ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে। আমরা দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে চাই। নওগাঁর ৬টি আসন তাকে উপহার দিতে চাই।এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
