Joy Jugantor | online newspaper

রাণীনগরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

রাণীনগরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

রাণীনগরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

 ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি উপজেলা শাখার ব্যানারে দুই ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।এতে উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মচারীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান আলী, উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. আনছার আলী,  উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জয়নুল কবির, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারি মোছা. সুরাইয়া ইয়াসমিন প্রমুখ।