Joy Jugantor | online newspaper

বগুড়ায় ডাকুরচক হিলফুল ফুযুল

শান্তি সংঘের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ

বগুড়া সদর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৩, ১০ অক্টোবর ২০২৬

শান্তি সংঘের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ

বগুড়ায় ডাকুরচক হিলফুল ফুযুল শান্তি সংঘের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ

বগুড়ায় ডাকুরচক হিলফুল ফুযুল শান্তি সংঘের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে ডাকুরচক হিলফুল ফুযুল শান্তি সংঘ খেলার মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে অপরাজেয় একাদশ ও দুর্বার একাদশ।অপরাজেয় একাদশ ৪-১ গোলে দুর্বার একাদশকে পরাজিত করে জয় লাভ করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকুরচক হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি জনাব মোঃ নাজমুল হক মোহন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী জনাব মোঃ আবুল কালাম।

খেলার উদ্বোধন করেন ডাকুরচক বাতুল হামদ জামে মসজিদের সভাপতি ও মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি  জনাব মোঃ মতিয়ার রহমান মতি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন জারিফ এগ্রো এন্টারন্যাশনাল সিইও জনাব জাকিউল হাসান সোহাগ।এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল প্রামাণিক,বগুড়া  শহর যুবদলে ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড যুবদল সাবেক সভাপতি বাপ্পি, ১৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের রবিউল ইসলাম রবি সহ ডাকুরচক হিলফুল ফুযুল শান্তি সংঘের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং এলাকার তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রেখে সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ফুটবল প্রীতি ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।