সাইফ-লিটনের বিদায়ে চাপে বাংলাদেশ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ১৮৩ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শুরুটা ভালো হলেও রান তোলার গাতি বাড়াতে পারছেন না টাইগার ব্যাটারা। এরই মাঝে জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ। ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন তারা। তবে দ্রুত গতিতে রান তুলতে ব্যর্থ হন এই দুই ওপেনার। ১৬ বলে ১৭ রান করে আউট হন সাইফ।
এরপর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন তানজিদ তামিম। রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন এই দুই ব্যাটার। লিটন কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। তবে দলীয় ৬৬ রানে ১৫ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
