Joy Jugantor | online newspaper

ধুনট সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের আবেগঘন বিদায়

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৮, ২৫ এপ্রিল ২০২৬

ধুনট সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের আবেগঘন বিদায়

ধুনট সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের আবেগঘন বিদায়

বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ  প্রফেসর এ.কে.এম ছোলায়মান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য  গোমাম মোহাম্মদ সিরাজ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কলেজকে মায়ের মতো স্নেহ ও যত্নে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে একটি ১০ তলা একাডেমিক ভবন নির্মাণের দাবি জানান।বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে রিয়াজুল জান্নাহ রিফাত সংক্ষিপ্ত আবেগঘন বক্তব্যে বলেন, এই প্রিয় শিক্ষাঙ্গন ছেড়ে যাওয়ার ক্ষণটি যেমন বেদনাদায়ক, তেমনি এখানে অর্জিত জ্ঞান ও স্মৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণা জোগাবে। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি বাস এবং কলেজ মাঠ সংস্কারের দাবি সহ বেশ কিছু দাবি জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাহালু সরকারি কলেজের ড. আজম আলী খান, ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, শেরপুর সরকারি কলেজের প্রধান অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম, কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আসাদুজ্জামান এবং দর্শন বিভাগের প্রভাষক এম.এম মামুনুর রশিদ।এ সময় প্রধান অতিথি কলেজের ডিজিটাল আইডি কার্ডের উদ্বোধন করেন।

বক্তব্যে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের এ ধরনের আয়োজনে সকল রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সম্পৃক্ততা থাকা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নে এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন এবং ধুনটকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে গোলাম মাহবুব প্যারিস, আখতার আলম সেলিম, অ্যাডভোকেট রেজানুর ইসলাম রেজা, রফিকুল ইসলাম শাহীন, আপেল মাহমুদ, মাহবুবুর রহমান ফিরোজ, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক সম্রাটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোছাঃ কুদরত কামেনী ও মিলন মিয়া।