Joy Jugantor | online newspaper

‘স্বপ্নতরুণ্য কবিতা উৎসব’-এর দ্বিতীয় দিনে কবি ইসলাম রফিকের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ২৫ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:০৯, ২৫ এপ্রিল ২০২৬

‘স্বপ্নতরুণ্য কবিতা উৎসব’-এর দ্বিতীয় দিনে কবি ইসলাম রফিকের জন্মদিন উদযাপন

‘স্বপ্নতরুণ্য কবিতা উৎসব’-এর দ্বিতীয় দিনে কবি ইসলাম রফিকের জন্মদিন উদযাপন

‘স্বপ্নতরুণ্য কবিতা উৎসব’-এর দ্বিতীয় দিনে কবি ইসলাম রফিকের জন্মদিন উদযাপন সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী ‘স্বপ্নতরুণ্য কবিতা উৎসব’-এর দ্বিতীয় দিনে কবি ইসলাম রফিকের ৫৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে।শনিবার দিনব্যাপী আয়োজনে ছিল বাঘবাড়ীতে জিয়া বাড়ি পরিদর্শন, কবিতা পাঠ, আলোচনা সভা, জন্মদিন উদযাপন এবং বাউল গান পরিবেশন।জিয়া বাড়ি পরিদর্শন শেষে বাঘবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজে কবিরা কবিতা পাঠ ও আলোচনা সভায় অংশ নেন। পরে সেখানে কবি ইসলাম রফিকের জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘স্বপ্নতরুণ্য কবিতা উৎসব উদযাপন পরিষদ’-এর আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি শিকতা কাজল।জন্মদিনের আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার, কবি মতিন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল, কবি বকুল আশরাফ, বিএনপি নেতা বজলুর রহমানসহ আরও অনেকে।

এ সময় কবি ইসলাম রফিককে নিয়ে স্মৃতিচারণ ও মূল্যায়ন করেন কবি শাকিল, কবি শৈবাল নূর, কবি অভি জেনেট, কবি সাজিব মোহাম্মদ আরিফ, কবি শফিক আজিজ, কবি ফরিদ শিফাতুল্লাহ, কবি আল আমিন ইসলাম, সাঈদ কে, কবি অসীম বাহাদুর ও কবি দীপঙ্কর মার্ডুক।অনুষ্ঠানের শেষে বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন। দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি ভোজনের মধ্য দিয়ে।