Joy Jugantor | online newspaper

কাহালুর "ইউএনও"হিসেবে মলিহা খানম এর  যোগদান

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৪, ২৫ এপ্রিল ২০২৬

কাহালুর

কাহালুর "ইউএনও"হিসেবে মলিহা খানম এর  যোগদান

মোছাঃ মলিহা খানম বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। গত ২১ এপ্রিল  বিকেলে তাঁর কার্যালয়ে এসে পৌঁছালে বিদায়ী ইউএনও কাশপিয়া তাসরিন নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।মোছাঃ মলিহা খানম ৩৭তম বিসিএস ক্যাডারের একজন প্রশাসনিক কর্মকর্তা। এর আগে তিনি  পটুয়াখালী জেলার মির্জাগন্জ উপজেলা নির্বাহী  কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।