Joy Jugantor | online newspaper

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ২৩ এপ্রিল ২০২৬

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ

নওগাঁর ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।কারিতাস বাংলাদেশের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে ২২ জনকে সেলাই প্রশিক্ষণ এবং ২০ জনকে হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ প্রদান করা হয়। এক মাসব্যাপী এ প্রশিক্ষণ কারিতাস ধামইরহাট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার।ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষক শ্রাবণ মজুমদার, অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, ন্যাশনাল কো-অর্ডিনেটর এস এম জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।