Joy Jugantor | online newspaper

ধামইরহাটে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৭, ২৩ এপ্রিল ২০২৬

ধামইরহাটে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ধামইরহাটে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসান্ত চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা আয়ুব আলী, প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. ফয়সালসহ অন্যান্যরা।র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।