Joy Jugantor | online newspaper

ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ধানক্ষেত থেকে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ২৩ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৫১, ২৩ এপ্রিল ২০২৬

ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ধানক্ষেত থেকে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার

ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ধানক্ষেত থেকে উদ্ধার ৬৫০০ লিটার চোলাই মদ

নওগাঁর ধামইরহাটে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ধানক্ষেত থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা বসতবাড়ির পরিবর্তে ধানক্ষেতেই গড়ে তুলেছিল মদের কারখানা।উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী এলাকার মুকুন্দপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের কাছে চোলাই মদ বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে ধানক্ষেত থেকে ৩৫টি প্লাস্টিকের ড্রাম, ১০টি প্লাস্টিকের ব্যাগ এবং ৫টি অ্যালুমিনিয়ামের পাত্রভর্তি চোলাই মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ৬ হাজার ৫০০ লিটার।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসান্ত চক্রবর্তীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত মদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এ অভিযানে ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশ অংশ নেয়। সফল এ অভিযানে স্থানীয় সুশীল সমাজ সন্তোষ প্রকাশ করেছে।