Joy Jugantor | online newspaper

শাহজালাল মাজার এলাকায় আবারও উত্তেজিত সমু চৌধুরী, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৭, ১৭ আগস্ট ২০২৬

শাহজালাল মাজার এলাকায় আবারও উত্তেজিত সমু চৌধুরী, ভিডিও ভাইরাল

শাহজালাল মাজার এলাকায় আবারও উত্তেজিত সমু চৌধুরী, ভিডিও ভাইরাল

শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় আবারও উত্তেজিত অবস্থায় দেখা গেছে অভিনেতা সমু চৌধুরীকে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ঘটনার সত্যতা জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে সমু চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সত্য বলে জানান। তবে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা জানতে চাইলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন এই অভিনেতা।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় মানুষের উপস্থিতি ছিল বেশ বেশি। এ সময় সমু চৌধুরীকে ঘিরে সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমু চৌধুরীর আচরণ নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।

কেউ ঘটনার প্রকৃত কারণ জানতে চেয়েছেন, আবার কেউ অভিনেতার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।উল্লেখ্য, গত বছরের ১২ জুনও অস্বাভাবিক আচরণের একটি ঘটনা নিয়ে আলোচনায় এসেছিলেন সমু চৌধুরী। ওই সময় ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিলমঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পরিচিত মুখ সমু চৌধুরী। ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মাধ্যমে তার টেলিভিশনে অভিনয় শুরু। আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় নাটকটিতে অভিনয়ের জন্য তিনি সাতশ টাকা সম্মানি পেয়েছিলেন। পরবর্তী সময়ে অসংখ্য নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।১৯৯৫ সালে পরিচালক আমজাদ হোসেনের ‘আদরের সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সমু চৌধুরীর। দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।