Joy Jugantor | online newspaper

বগুড়ায় হয়ে গেলো উইমেনস বিজনেস কর্নার এর উদ্যোক্তা মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৬, ১৪ মে ২০২৬

আপডেট: ২২:৪৭, ১৪ মে ২০২৬

বগুড়ায় হয়ে গেলো উইমেনস বিজনেস কর্নার এর উদ্যোক্তা মিলনমেলা

বগুড়ায় হয়ে গেলো উইমেনস বিজনেস কর্নার এর উদ্যোক্তা মিলনমেলা

বগুড়ায় উইমেনস বিজনেস কর্নার এর উদ্যোগে শতাধিক নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা  মিলনমেলা| বুধবার বিকেল ৩টায় বগুড়া সিটি কর্পোরেশন এর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| 
উইমেন্স বিজনেস কর্নার এর সভাপতি তাহমিনা পারভীন শ্যামলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালতি হয়| এতে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বিসিক বগুড়ার মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান, বেঙ্গল ব্যাংক এর অপারেশন ম্যানেজার ইয়াসিন আরাফাত ও কমিটির কার্যনির্বাহী সদস্যবৃন্দ| 

এতে বগুড়া ও আশপাশের জেলার নারী উদ্যোক্তারা অংশ নেন এবং নিজেদের পণ্য, অভিজ্ঞতা ও ব্যবসায়িক নেটওয়ার্কিং নিয়ে মতবিনিময় করেন|

সভাপতির বক্তব্যে উইমেন্স বিজনেস কর্নার এর সভাপতি তাহমিনা পারভীন শ্যামলী বলেন, “উইমেনস বিজনেস কর্নার” মূলত নারী উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম| যেখানে নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া, ব্যবসা সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ ˆতরি করার লক্ষ্য নিয়ে বিভিন্ন আয়োজন করা হয়| এই ধরনের আয়োজনে বগুড়ার নারী উদ্যোক্তারা তাদের হাতে ˆতরি পণ্য, যেমন-পোশাক, খাদ্যদ্রব্য, হস্তশিল্প এবং বুটিক আইটেম প্রদর্শন ও বিক্রি করেন এবং দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ আয়োজন করা হয়ে থাকে|