Joy Jugantor | online newspaper

টিএমএসএস সিকিউরিটি

এজেন্সি লিঃ-এর কার্যক্রমের মান উন্নয়নে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১২, ৫ অক্টোবর ২০২৬

এজেন্সি লিঃ-এর কার্যক্রমের মান উন্নয়নে কর্মশালা

টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিঃ-এর কার্যক্রমের মান উন্নয়নে কর্মশাল

বগুড়ার টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিঃ জাতীয় পর্যায়ের অন্যতম এজেন্সি হিসেবে দেশব্যাপী বেসরকারি পর্যায়ে নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব পালন করে আসছে। দেশব্যাপী প্রায় দুই হাজারেরও অধিক নিরাপত্তাকর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।নিরাপত্তাকর্মীদের কাজের মান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী কোম্পানির নিজস্ব ভবনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও গবেষক প্রভাষক ড. মেজবাউল আলম।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অব.) মো. তৌফাজ্জল হোসেন, কোম্পানির নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (অব.) আবু হায়দার মো. ফয়জুর রহমান, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. নজিবর রহমান।

 টিএমএসএসের পূর্ণকালীন আইনজীবী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমানসহ কোম্পানির সুপারভাইজার ও অফিস স্টাফবৃন্দ।কর্মশালায় গ্রাহকদের সন্তুষ্টির জন্য নিরাপত্তাকর্মীদের প্রস্তুত করা, মানসম্পন্ন সেবা নিশ্চিত করা এবং নিরাপত্তাসংক্রান্ত সরঞ্জাম সহজলভ্য করার বিষয়ে ব্যাপক গুরুত্বারোপ করা হয়।কর্মশালার মধ্যাহ্ন বিরতির সময় পুন্ড্র ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং টিএমএসএসের উপদেষ্টা ও আজীবন সদস্য প্রফেসর আনছার আলী তালুকদার অসুস্থতাজনিত কারণে ভারতের দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে কর্মশালার প্রধান অতিথি মাওলানা মেজবাউল আলম মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত সকলেই প্রফেসর আনছার আলী তালুকদারের দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।