Joy Jugantor | online newspaper

কাহালুতে এমপি মোশারফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ৬ নভেম্বর ২০২৬

কাহালুতে এমপি মোশারফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাহালুতে এমপি মোশারফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এমপি মোশারফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সম্পাদক (বৃক্ষরোপণ বিষয়ক) ও কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন।উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ভান্ডার জুট মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, নারহট্ট ইউপি সদস্য মমতাজ উদ্দিন, নারহট্ট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা আতাউর রহমান, আবু সাঈদ বেনু, হেলাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা যায়, এমপি মোশারফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নারহট্ট ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ও ৫ নম্বর ওয়ার্ড ফুটবল দল। খেলা পরিচালনা করেন আনারুল কবির। তাঁকে সহযোগিতা করেন জাহাঙ্গীর আলম ও তাহসিন। খেলায় ধারাভাষ্য প্রদান করেন কাহালুর আল আমিন।টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। স্থানীয় পর্যায়ে এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার ঘটবে বলে আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।