Joy Jugantor | online newspaper

শিবগঞ্জের মধুপুরে সিঁধ কেটে চুরির মহামারি, আতঙ্কে এলাকাবাসী

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ২৩ এপ্রিল ২০২৬

শিবগঞ্জের মধুপুরে সিঁধ কেটে চুরির মহামারি, আতঙ্কে এলাকাবাসী

শিবগঞ্জের মধুপুরে সিঁধ কেটে চুরির মহামারি, আতঙ্কে এলাকাবাসী

 বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামে টানা কয়েক রাতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। একের পর এক বাড়িতে চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারাস্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার দিবাগত রাতে মধুপুর গ্রামের অন্তত ৭টি বাড়িতে সিঁধ কেটে চুরি সংঘটিত হয়। চোরেরা টিনের ঘরের পেছনের দেয়াল বা মাটির অংশ কেটে ভেতরে প্রবেশ করে মোবাইলফোন, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এর পরের রাতেই একই গ্রামের মধ্যপাড়া এলাকায় আরও ৩টি বাড়ি এবং পাশের ফকিরপাড়া গ্রামে ১টি বাড়িতে একই কায়দায় চুরির ঘটনা ঘটে। এতে করে গ্রামজুড়ে আতঙ্ক আরও বেড়ে যায়।সবশেষ বুধবার দিবাগত রাতে মধুপুর প্রামানিকপাড়ায় আবারও দুটি বাড়িতে সিঁধ কেটে চুরি হয়েছে। ধারাবাহিক এসব চুরির ঘটনায় চোরচক্রের সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।ভুক্তভোগীরা জানান, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, সেই সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে এসব চুরি করছে। অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন,,তবুও চোরদের দৌরাত্ম্য থামছে না।

মধুপুর প্রামানিকপাড়ার ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, "গ্রামে একের পর এক বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা যেন মহামারি আকার ধারণ করেছে। এমতাবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।"সাবেক ইউপি সদস্য আনারুল আকন্দ বলেন, "সমাজে মাদকসেবিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব চুরির ঘটনা ঘটছে। চুরি বন্ধ করতে হলে সমাজকে আগে মাদকমুক্ত করতে হবে। মাদকসেবিরা যখন মাদকের টাকা সংগ্রহ করতে না পারে, তখনই তারা চুরি বা ছিনতাইয়ের পথে পা বাড়ায়।"শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, "মধুপুর গ্রামে সিঁধ কেটে চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং জাড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"