Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় ও মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান বিদ্যুৎ-এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জানাতুল ফেরদৌস উর্মি, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) পরিতোষ চন্দ্র সরকার।

মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রামাণিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল আজাদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম,রেজাউল করিম রেজা,জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান, শাহাদাত হোসেন, শ্রমিকদলের বাবলু মন্ডল, উপজেলা এনসিপির সভাপতি হুমায়ন কবির হিমু, সেক্রেটারি আবু মাসুদ বিপ্লব, শিক্ষানুরাগী ইসমাইল হোসেন, আব্দুস সোবহান, জাহিদুল ইসলাম, আব্দুল হাকিম প্রমুখ।ক্রীড়া অনুষ্ঠানে কচিকাঁচা শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর ডিসপ্লে অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।