Joy Jugantor | online newspaper

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:২১, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২

নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা আরোহী শেরপুর সদর উপজেলার একটি কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও এক নারী নিহত এবং একই পরিবারের চার জনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে শেরপুর-জামালপুর মহাসড়কের শিমূলতলী বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক রুকুনুজ্জামান (৩৮) ও গৃহবধূ মাহফুজা বেগম (৩২)।আহতরা হলেন- আফরোজা (৩০), তার স্বামী সুলতান, তাদের মেয়ে সুরাইয়া ও ছেলে আব্দুল রহমান। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত আরও একজন হলেন- গৃহবধূ মাহফুজা বেগমের দুই মাসের শিশু সন্তান মোয়াজ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শেরপুর থেকে জামালপুরগামী পিকআপভ্যানের সঙ্গে জামালপুর থেকে শেরপুর আসার পথে ওই এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহফুজা বেগম এবং আহত তিনজন একই পরিবারের সদস্য। তিনি জামালপুরের দিগপাইত বাবার বাড়ি থেকে শেরপুরে আসছিলেন। অপরদিকে নিহত রুকুনুজ্জামান জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য একই সিএনজিচালিত অটোরিকশা করে শেরপুর যাচ্ছিলেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সোহেল গণমাধ্যমকে বলেন, রোকনুজ্জামান শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ছিলেন। তিনি জামালপুর থেকে অটোরিকশায় করে নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য শেরপুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর এবং আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি সোহেল জানিয়েছেন।