বিশ্বকাপে এক ম্যাচ খেলেই সিংহাসন ফিরে পেলেন রাজা
দুর্দান্তভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু করেছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এই ৪ ওভার বল করে মাত্র ১৭ রানের খরচায় একটি উইকেট নেন রাজা। এমন দুর্দান্ত পারফরম্যান্সে নিজের হারানো সিংহাসন ফিরে পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক। টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছেন তিনি।গত বছরের শেষের দিকেও টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন সিকান্দার রাজা। এরপর তাকে পেছনে ফেলেছিলেন পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব। আবারও নিজের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন রাজা।বিশ্বকাপে এক ম্যাচ খেলেই শীর্ষে ফিরলেন রাজা২৯৯ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করেছেন সিকান্দার রাজা। এদিকে ২৮২ রেটিং নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন সাইম আইয়ুব। তিনে আছেন হার্দিক পান্ডিয়া।
এছাড়া রোস্টন রেজ চার ও মোহাম্মদ নেওয়াজ পাঁচ নম্বরে রয়েছেন।ব্যাটারদের র্যাংকিংয়ে যথারীতি শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের মারকুটে ওপেনার অভিষেক শর্মা। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪১ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে চার ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন তিনি।৩ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান (ডানে)বোলারদের তালিকায় ১ নম্বর জায়গাটা ধরে রেখেছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। তবে তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন পাকিস্তানের আবরার আহমেদ।
