Joy Jugantor | online newspaper

৬৫টি  ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা

কাহালুতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

কাহালুতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

৬৫টি  ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা কাহালুতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

১২ ফেব্রুয়ারি  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠানে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটাররা  যাতে নির্বিঘ্নে পৌঁছে তাদের ভোটাধিকার প্রয়ােগ  করতে পারে সে জন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থেকে তৎপর থাকবেন।  ইতিমধ্যে নির্বাচনি এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর  নজরদারি সহ সেনা টহল জোরদার করা হয়েছে। আজ মঙ্গলবার মধ্য রাত থেকে শেষ হচ্ছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নির্বাচনি প্রচার প্রচারণা। ভোটের আর মাত্র একদিন বাকি।


সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন জানান, নির্বাচনের দিন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠানে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।ভোট কেন্দ্র গুলোতে একজন এস আই, ১ জন কনষ্টেনল অধিক ঝু্ঁকিপূর্ণ  কেন্দ্রে ২ জন পুলিশ কনস্টেবল দায়িত্ব পালন করবে। এছাড়া ভোট কেন্দ্র গুলোতে  ১৩ জন  আনসার  গ্রাম পুলিশ সহ প্রয়োজনীয় সংখ্যক  আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।নির্বাচনের দিন ও নির্বাচনোত্তর যে কোন ধরনের সহিংসতা,  নাশকতা ঠেকাতে পুলিশ,  বিজিবি,সেনাবাহিনী ও র‍্যাব টহলে থাকবে।ভোটের দিন ৩ জন  নির্বাহী ম্যাজিষ্ট্রেট  ১ জন বিচারিক ম্যাজিষ্ট্রেট ও  সেনাবাহিনীর ট্রাইকিং ফাের্স সহ  ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে ।৬৫ টি ভোট কেন্দ্র প্রথমবারের মতো সিসি ক্যামেরার আওতায় থাকবে। ভোট কেন্দ্র গুলো  পর্যবেক্ষণ ও ফলাফল সংগ্রহে  সহকারী রিটার্নিং কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনকে  প্রধান করে ১০ সদস্য বিশিষ্ট নির্বাচন মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

  মোট  ১ লাখ ৯৫ হাজার ৯৬৮ জন ভোটার  তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।  ৩৬০  টি বুথে সকাল সাড়ে ৭ টা থেকে  একটানা বিকেল  সাড়ে ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহনে ইতিমধ্যে ৬৫ কেন্দ্রে ১ জন করে  প্রিজাইডিং কর্মকর্তা ৩৬০  জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৭২০ জন পুলিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।ভোটের আগের দিন ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদির সাথে ব্যালট পেপার  প্রেরণ করা হবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা  আয়শা খাতুন।