Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে নয়মাইল হলিহেরা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাজাহাপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

শাজাহানপুরে নয়মাইল হলিহেরা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শাজাহানপুরে নয়মাইল হলিহেরা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বগুড়ার শাজাহানপুরে নয়মাইল হলিহেরা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ প্রতিযোগিতার অনুষ্ঠানের শুভ  উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস (তথ্য) অবসরপ্রাপ্ত ও বাংলাদেশ বেতার-এর সাবেক আঞ্চলিক প্রকৌশলী এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ’র প্রশিক্ষণ পরিচালক মিজানুর রহমান।

প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ন্যাশনাল সীডস কোম্পানির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।