Joy Jugantor | online newspaper

সামনে পিকআপ দেখে হঠাৎ ব্রেক, বাস উল্টে নিহত ২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সামনে পিকআপ দেখে হঠাৎ ব্রেক, বাস উল্টে নিহত ২

সামনে পিকআপ দেখে হঠাৎ ব্রেক, বাস উল্টে নিহত ২

ফরিদপুর ভাঙ্গা-খুলনা মহাসড়ক একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ২০ জন আহতের খবর পাওয়া গেছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গার সুয়াদী সিসিবিএল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস, স্থানীয় থানা এবং হাইওয়ে থানার পুলিশ সদস্যরা প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে গাড়ির নিচে চাপা পড়ে থাকা দুটি মরদেহ করে।নিহতরা হলেন বাসের সুপারভাইজার শফিকুল ইসলাম তার বাড়ি নড়াইল জেলায়। নিহত আরও একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনটি পাম্পের তেল নেওয়ার জন্য সেখানে ঢুকতে যাচ্ছিল।

এসময় একটি পিকআপ ভ্যানেকে আসতে দেখে বাসচালক দ্রুত ব্রেক করলে সড়কের উপর বাসটি উল্টে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার  এবং অন্তত ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধারসহ আহত অবস্থায় ২০জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে; তিনি দুর্ঘটনাকবলিত বাসটির সুপারভাইজার ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছ; অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।