Joy Jugantor | online newspaper

ভারতের বিরুদ্ধে ব্যাট টেম্পারিংয়ের অভিযোগ 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের বিরুদ্ধে ব্যাট টেম্পারিংয়ের অভিযোগ 

ভারতের বিরুদ্ধে ব্যাট টেম্পারিংয়ের অভিযোগ 

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বিতর্কের জন্ম দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকসে। ভারতের ক্রিকেটারদের ব্যবহৃত ব্যাট নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই লঙ্কান ক্রিকেটার ইঙ্গিত দিয়েছেন, সেসব ব্যাটে অস্বাভাবিক শক্তি উৎপাদনের উপাদান থাকতে পারে।বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কলম্বোতে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে শ্রীলঙ্কা। তবে ওই ম্যাচে জয়ের পরও ইনিংসের মাঝের ওভারে ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়ে দলটি। পরবর্তী ম্যাচের আগে নিউজওয়্যারের সঙ্গে কথা বলতে গিয়ে রাজাপাকসে ভারতের ব্যাট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

 শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকসে
ভারতের বিরুদ্ধে ব্যাট টেম্পারিংয়ের অভিযোগ তুলে ভানুকা রাজাপাকসে বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের ব্যাট আমাদের পাওয়া সেরা ব্যাটের চেয়েও অনেক উন্নত। মনে হয় যেন ব্যাটের ভেতরে রাবারের মতো কোনো স্তর লাগানো আছে। এটা কীভাবে সম্ভব, আমি কল্পনাও করতে পারি না। এসব ব্যাট অন্য কেউ কিনতেও পারে না, সব খেলোয়াড়ই বিষয়টা জানে।’রাজাপাকসের মন্তব্যে ব্যাট টেম্পারিং বা বিশেষভাবে নকশা করা ব্যাট ব্যবহারের ইঙ্গিত মিললেও এ নিয়ে এখনো আইসিসির কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। ভারতীয় দল কিংবা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও এখন পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়াও জানায়নি। রাজাপাকসে অবশ্য চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে নেই।আনুষ্ঠানিক অভিযোগ বা প্রমাণ ছাড়া ভানুকা রাজাপাকসের এই মন্তব্যটি আপাতত বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্যায়ে এ ধরনের মন্তব্য ক্রিকেটের মাঠের বাইরের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন অনেকেই।