Joy Jugantor | online newspaper

শহীদ জিয়াউর রহমানের খাল খনন উদ্যোগ তারেক রহমানের নেতৃত্বে সম্প্রসারিত-মীর শাহে আলম

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ২৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:৪৯, ২৫ এপ্রিল ২০২৬

শহীদ জিয়াউর রহমানের খাল খনন উদ্যোগ তারেক রহমানের নেতৃত্বে সম্প্রসারিত-মীর শাহে আলম

শহীদ জিয়াউর রহমানের খাল খনন উদ্যোগ তারেক রহমানের নেতৃত্বে সম্প্রসারিত-মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশে খাল খনন ও পানি ব্যবস্থাপনার যে কার্যক্রম শুরু হয়েছিল। আজ তা বাস্তবায়ন ও সম্প্রসারণ করছেন তারই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সময়ে এই উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। যার ফলে গ্রামীণ অর্থনীতি নতুন গতি পাচ্ছে।আজ শনিবার (২৫ এপ্রিল ) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ও কিচক ইউনিয়নে দুইটি গুরুত্বপূর্ণ খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, খাল পুনঃখনন শুধু পানি নিষ্কাশনেই সহায়ক নয়। এটি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখে।

এর ফলে কৃষকরা সঠিক সময়ে জমিতে পানি সরবরাহ করতে পারবেন। যা ফসলের উৎপাদন বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি মৎস্যসম্পদ বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।এসময় বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকেরা জানান, খাল দুটি দীর্ঘ দিন ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হতো এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়তে হতো। এই উদ্যোগের ফলে কয়েক হাজার হেক্টর ফসলি জমি চাষাবাদের আওতায় আসবে।

সরকারের এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।এদিন দুপুর ১টায় প্রথমে বুড়িগঞ্জ ইউনিয়নে এবং পরে বিকেল ৩টায় কিচক ইউনিয়নে খাল খনন কাজের উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।সংশ্লিষ্টরা জানান, এসব খাল পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে এবং কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে।