Joy Jugantor | online newspaper

মার্কিন-ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপ দেবে ইরান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৩, ৩ মে ২০২৬

আপডেট: ২২:০৪, ৩ মে ২০২৬

মার্কিন-ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপ দেবে ইরান

মার্কিন-ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপ দেবে ইরান

মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্য ইরানের ইসফাহান বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে দেশটি।দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রধান জাফারোল্লাহ কালান্তারি বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত স্থানটি সংরক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি ‘যুদ্ধ জাদুঘর’ গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশের বৈজ্ঞানিক দমন-পীড়নের ইতিহাস তুলে ধরা হবে।তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখতে নতুন ভবন নির্মাণ এবং আধুনিক সরঞ্জাম স্থাপনের জন্য বিকল্প জমি বরাদ্দ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করেছে।