Joy Jugantor | online newspaper

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট, মৌ বললেন, ‘সাবধান হন’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট, মৌ বললেন, ‘সাবধান হন’

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট, মৌ বললেন, ‘সাবধান হন’

ফেসবুকে ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ তুলেছেন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ। এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এ নিয়ে চরম বিরক্তি, বিব্রতবোধ ও ক্ষোভ প্রকাশ করেছেন এই শিল্পী।সাদিয়া ইসলাম মৌ স্পষ্ট করে জানিয়েছেন, ফেসবুকে তার একটি মাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলেও জানান তিনি।এ বিষয়ে তিনি বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে অনুরোধ করছি—এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। ৎ

আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া—এসব আইনত অপরাধ।”তিনি আরও বলেন, এ বিষয়ে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মৌ বলেন, “ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে আপনারা প্রতারিত হবেন না। আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছে, সাবধান হোন। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তা–ই হবে।”নব্বইয়ের দশক থেকে দেশের বিনোদন জগতে সক্রিয় সাদিয়া ইসলাম মৌ সামাজিক যোগাযোগমাধ্যমে তুলনামূলকভাবে কম সক্রিয়। তবে তার নাম ও ছবি ব্যবহার করে অনলাইনে ভুয়া তৎপরতা চলায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, এসব কার্যক্রম বন্ধ না হলে আইনিভাবে আরও কঠোর অবস্থানে যাবেন।