বগুড়ায় মধুমাঝিড়া বারোয়ারী হরি মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী কাত্যায়নী পূজা অনুষ্ঠিত
বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের মধুমাঝিড়া বারোয়ারী হরি মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কাত্যায়নী পূজা উপলক্ষে আয়োজন করা হয়। মধুমাঝিড়া যুব সংঘের উদ্যোগে এ পূজার ৮ম অধিবেশন অনুষ্ঠিত হয়।আয়োজক সূত্রে জানা যায়,১৪৩৩ বঙ্গাব্দ ও ২০২৬ ইং সালের এ পূজা উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ও লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাফতুন আহমেদ,সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন,ইউপি সদস্য মাহফুজার রহমান, আল আমিন,মহিলা সদস্য গোলাপী বেগম,বিএনপি নেতা শহিদুল ইসলাম, ফজলার রহমান,স্বেচ্ছাসেবক দল নেতা সুজন সরকার,ছাত্রদল নেতা রুহুল আমিন, পূজা পরিচালনায় শ্রী রাজকুমার চন্দ্র দাস।শ্যামল,মলিন,চন্দ্র,সোহাগ,সুদেব,বিলাস,সৌরভ,শেকর,পল্লপ,মৃদুল,আকাশ, পিন্টু,লক্ষন সহ আরো অনেকে।ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন প্রত্যাশা করেন আয়োজকরা।
