Joy Jugantor | online newspaper

সান্তাহার চা-বাগানের পুকুরে মিলল ব্যক্তির ভাসমান মরদেহ

সান্তহার (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ১৮ নভেম্বর ২০২৬

সান্তাহার চা-বাগানের পুকুরে মিলল ব্যক্তির ভাসমান মরদেহ

সান্তাহার চা-বাগানের পুকুরে মিলল ব্যক্তির ভাসমান মরদেহ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুর থেকে কোরবান আলী (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সান্তাহার দারুল উলুম মাদ্রাসার উত্তর পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত কোরবান আলী সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকার আবুল কালাম আজাদের ছেলে।পুলিশ জানায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন কোরবান আলী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

একপর্যায়ে বুধবার সকালে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।