Joy Jugantor | online newspaper

বগুড়ায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব  প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৯, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:১১, ১৮ নভেম্বর ২০২৬

বগুড়ায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়ায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়া প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধিন।এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, সিনিয়র সহসভাপতি আতাউর রহমান শম্ভু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি।

 সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোকী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৈহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।এ সময় বগুড়ার ২৫টি ইউনিট যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকবেন।তাঁরা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের সন্ত্রাস ও বিশৃঙ্খলা যেন জনজীবনকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।