Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:২৪, ১৬ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা

দুপচাঁচিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার তালোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে খানপুর এলাকায় একটি চাতালে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।তালোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ শফিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হামিদ।

 তালোড়া পৌরসভার সাবেক মেয়র আবদুল জলিল খন্দকার, বিএনপি নেতা গোলাম ফারুক, আনোয়ারুল হক বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুবদল নেতা আজিজুল হক, শামীম হোসেন, হেলাল উদ্দিন, রুস্তম আলী, তালোড়া ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা শাহজাহান আলীসহ স্থানীয় নেতারা।সভাটি পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা আবু রায়হান ও রাশেদুল ইসলাম।প্রতিবাদ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় চার থেকে পাঁচ হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।