Joy Jugantor | online newspaper

ধুনট উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ২১ অক্টোবর ২০২৬

ধুনট উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

ধুনট উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের ১ বছর মেয়াদি ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সংগ্রাম ও আমার সংবাদের প্রতিনিধি কারিমুল হাসান লিখনকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রাকিবুল ইসলাম লালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। পরে প্রেসক্লাবের প্রধান সমন্বয়কারী ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আরিফুল আমিন প্লাবন কমিটির অনুমোদন দেন।কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (এশিয়া বাণী), যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ শীল (আলোকিত ভোর) ।

সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী (ভোরের চেতনা, মানাস মিডিয়া), সহসাংগঠনিক সম্পাদক নিয়ামুল ইসলাম (ঢাকা প্রতিদিন), দপ্তর সম্পাদক আশেকে এলাহী শিবলী (অগ্রযাত্রা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল হক (স্বাধীন ভোর), সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন আহমেদ (মাতৃজগত), অর্থ সম্পাদক সুমন হোসেন (আগামীর সময় ও মানাস মিডিয়া), সদস্য মাসুদ রানা (ডেইলি বগুড়া), ফিরোজ (আলোর দিগন্ত), এ কে আব্দুল্লাহ (সার্চ টুডে)।এর আগে সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে আরিফুল আমিন প্লাবনকে প্রধান সমন্বয়কারী মনোনীত করা হয়। পরে প্রধান সমন্বয়কারী ২ সদস্য বিশিষ্ট একটি উচ্চতর পরিষদ গঠন করেন। এতে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি জাফিউল ইসলাম বাবু এবং চিফ টিভির প্রতিনিধি আকতারুল আলম তিনুকে দায়িত্ব দেওয়া হয়।