প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচবিবিতে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ছোট যমুনা নদীর শ্বশান ঘাটে এ প্রতিমা বিসর্জন দেওয়া হয়। একই সময়ে উপজেলার অন্যান্য মন্দিরের প্রতিমা গুলোও বিসর্জন দেওয়া হয়।জানা যায়, এবার পাঁচবিবি উপজেলায় মোট ৭৯ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। গত পাঁচ দিন ধরে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিজয়া দশমীর দিন ভক্তরা সিঁদুর খেলায় মেতে ওঠেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিসর্জন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ হাসান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিস পরমেশ্বর মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
