Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন,

আর্থিক সহায়তা দিলেন আজহারুল ও রেজুয়ান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪৯, ২১ অক্টোবর ২০২৬

আর্থিক সহায়তা দিলেন আজহারুল ও রেজুয়ান

আদমদীঘিতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন,আর্থিক সহায়তা দিলেন আজহারুল ও রেজুয়ান

নওগাঁর আদমদীঘিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজহারুল ইসলাম চৌধুরী এবং পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজুয়ান হোসেন রঞ্জু।সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তাঁরা পৌর এলাকার টিএন্ডটি, হাটখোলা, মঙ্গলকোঠা, তালঝাড়ি, বেড়াডাঙ্গা ও হাটনগরসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন।এ সময় তাঁরা মন্দিরের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

পাশাপাশি বিভিন্ন মন্দিরে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সম্পাদক আজমল হোসেন চৌধুরী শাহান, জেলা মহিলা দলের সহসভাপতি ও পৌর মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন, উমার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রুহেল হোসেন সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবির হাসান মিলন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন জাবেদসহ স্থানীয় নেতাকর্মীরা।এ সময় নেতারা পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।