ধুনট এলাঙ্গী ইউনিয়নের ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান শাহাদাত হোসেন
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাঙ্গী ইউনিয়নের ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন । (২০ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যায় বিলচাপড়ী দূর্গা মন্দির সহ এলাঙ্গী দূর্গা মন্দির গুলো। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির নিকট নগদ আর্থিক সহায়তা প্রদান করেন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন।
শারদীয় দুর্গাপূজা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মায়া খাতুন, ফৌজিয়া ইয়াছমিন, বিজলী খাতুন, ইউপি সদস্য নুর ইসলাম, আসাদুজ্জামান, বজলু রশিদ, ফজলুল হক, আলামিন , রুকুনুজ্জামানসহ ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
