শাজাহানপুরে ৮০ জন শিক্ষার্থীকে কুরআন সবক প্রদান
বগুড়ার শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমির উদ্যোগে কুরআন সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার মাঝিড়ায় আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ৮০ জন শিক্ষার্থীকে কুরআন সবক প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।অনুষ্ঠানে ডোমনপুকুর আমিনিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশিন্দারা কারবালা মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা কাজী ফজলুল করিম।
তিনি শিক্ষার্থীদের কুরআন সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফকির আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ও উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আব্দুল মান্নান তালুকদার এবং মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাঝিড়া বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. আব্দুস সালাম, ট্রাস্টের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কাওছার আলী, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আতিকুর রহমান, প্রিন্সিপাল আতিকুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ আলম সিদ্দিকী। শেষে শিক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।বক্তব্যে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার মো. আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
