রজাকপুর ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে "মাদক কে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি" এই স্লোগানে রজাকপুর ১নং ওয়ার্ড যুবদলের আয়োজনে নক আউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ২য় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার বিকাল ৩টায় বগুড়ার রজাকপুর হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আজিজার রহমান রাজু। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন।সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম শফিক। তিনি বিয়াম মডেল স্কুল বগুড়ার সহকারী অধ্যাপক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব আলহাজ্ব মোঃ শাহজাহান আলী, আশোকোলা, বগুড়া।
খেলার উদ্বোধন করেন রজাকপুর ম্যাচপাড়ার সমাজ সেবক জনাব মোঃ আব্দুল বাছেদ।বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজাকপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ আইদুল ইসলাম, নুনগোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আলী, মালয়েশিয়া প্রবাসী জনাব মোঃ আরিফুল ইসলাম ও জনাব মোঃ তহিদ ইসলাম।মোঃ একরাম হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক নুনগোলা ইউনিয়ন যুবদল।খেলায় অংশগ্রহণ করে শশীবনী একতা সংঘ বনাম ঠেঙ্গামারা বিপুল একাদশ। অনুষ্ঠানটি আমন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি জনাব মোঃ জিন্না মিয়া এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রশিদ, সভাপতি ১নং ওয়ার্ড নুনগোলা ইউনিয়ন বিএনপি।মোহাম্মদ আলী জিন্নাহ মাষ্টার।ইউনিয়ন যুব নেতা, সাজেদুর রহমান বিদ্যুৎ,ইউনিয়ন মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক হযরত আলী মিছু, ইউনিয়ন ছাত্র দল নেতা আব্দুস সালাম, যুব নেতা জহুরুল ইসলাম ও সমুন,সাইফুল,সহ ওয়ার্ড বিএনপি, যুবদল,অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ দর্শকবৃন্দ।ম্যাচ রেফারি শহিদুল শাহীন। ধারা বর্ণনা করেন আল-আমীন।
