Joy Jugantor | online newspaper

বগুড়া গোকুলে রেজাউল করিম বাদশার

আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল

বগুড়া সদর প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ১৫ মে ২০২৬

আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল

বগুড়া গোকুলে রেজাউল করিম বাদশার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল

ইউনিয়ন যুবদলের উদ্যোগে  বৃহস্পতিবার বাদ আছর বগুড়া সদরের গোকুল কেন্দ্রীয় জামে মসজিদে বগুড়া জেলা বিএনপির সভাপতি বগুড়া-৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এমপির আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন ইউনিয়ন যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গোকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ এবিএম মিলন। 

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার সোহেল , নুনগোলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মানিক, সদর উপজেলা যুবদলের সদস্য জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য আজিম হোসন, ফারুক হোসেন ,আশারফুল ইসলাম, আবু হানিফ ,তাজুল ইসলাম তোতা,মামুন,, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ,হাসান আলী,আঃ রশিদ, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম , জুয়েল হোসেন, জালাল হোসেন,মুনছুর আলী প্রমুখ।