বগুড়ায় প্রতিপক্ষের মারপিটে গৃহবধূ আহত
জমিজমা বিরোধে পূর্বশত্রুতার জেরে বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের মারপিটে রাশেদা বেগম (৩৮) নামের এক গৃহবধূ গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) উপজেলার কাগইল আমলিচুকাই গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই গ্রামের মোঃ তাজুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, জমিজমা বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে গাবতলী উপজেলার কাগইল আমলিচুকাই গ্রামের তাজুল ইসলামের বসতবাড়ি ও মুরগির ফার্ম ভাংচুর শুরু করে প্রতিপক্ষরা। এসময় তাজুল ইসলাম এর স্ত্রী রাশেদা বেগম বাধা দিলে তাকে এলোপাতারি মারপিট করতে থাকে তারা। একপর্যায়ে রাশেদা বেগম গুরুত্বর আহত হয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি আহতাবস্থায় হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। গাবতলী মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী রাশেদা বেগম জানান, আমাদের বসতবাড়ি ও মুরগির ফার্ম ভাংচুর করতে আসে প্রতিপক্ষ লিটন মিয়াসহ আরো ৮ থেকে ১০জন। আমি বাধা দিয়ে তারা আমাকে মারপিট করে আহত করে। এসময় তারা আমার শরীরে থাকা স্বর্ণালংকার কেড়ে নেয়। এরপর তারা বসতবাড়ি ও মুরগির ফার্ম ভাংচুরসহ গাছ ও বাঁশ কেটে ফেলে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
