Joy Jugantor | online newspaper

পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪১, ১২ মে ২০২৬

পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের জাতাইর পাগলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ছে। মঙ্গলবার (১২ মে ) ছমির উদ্দিন চৌধুরী ওয়াকফ্ এস্টেট এর আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক গরীব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।বগুড়া টিএমএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল দন্ত, চোখ, কান, গলা অর্থপেডিক ও মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা দেন। এসময় মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহিন ও এস্টেটের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ওয়াকফ্ এস্টেটের মোয়াতল্লীন অবসর প্রাপ্ত এডিশনাল এসপি মোঃ এনামুল হক চৌধুরী বলেন, মরহুম উমির উদ্দিন আমার দাদা। তিনি ১৯৪৪ সালে জীবন দশায় এলাকার সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি ওয়াকফর নামে কিছু সম্পত্তি লেখে দেন। সেই থেকেই আমরা বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে এমন মহতী উদ্যোগ করে যাব। আওলাই ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক তাওহীদ চৌধুরী বলেন, আয়োজক কমিটিকে ধন্যবাদ যে ইউনিয়নবাসির জন্য এমন মহতী উদ্যোগ নেওয়ায়।