গোবিন্দগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ৷ জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক পৌণে ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের কলা হাটিতে পুলিশ অভিযান চালিয়ে ছাদেকুল ইসলাম সেখ নাইমকে(২১) ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ৷
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং তাকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।#
