Joy Jugantor | online newspaper

.শেরপুরে খামারি হওয়ার স্বপ্নে ২৫ তরুণ, পাশে ব্র্যাক ডেইরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ২১ মে ২০২৬

.শেরপুরে খামারি হওয়ার স্বপ্নে ২৫ তরুণ, পাশে ব্র্যাক ডেইরি

শেরপুরে খামারি হওয়ার স্বপ্নে ২৫ তরুণ, পাশে ব্র্যাক ডেইরি

ডেইরি শিল্পে নতুন সম্ভাবনা তৈরি ও শিক্ষিত তরুণদের স্বাবলম্বী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে BRAC ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট। “দক্ষ তরুণ, টেকসই ডেইরি” স্লোগানকে সামনে রেখে দক্ষিণবঙ্গের পাঁচ জেলার ২৫ জন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে নিয়ে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।বৃহস্পতিবার সকাল ৯টায় শেরপুর উপজেলার সাহাবদিয়ার এলাকায় অবস্থিত ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট (বিএটিআই) প্রাঙ্গণে “টেকসই ডেইরি উন্নয়ন” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাছাইকৃত ২৫ জন শিক্ষিত তরুণ ডেইরি উদ্যোক্তা অংশ নেন।আয়োজক সূত্রে জানা যায়, বর্তমানে দেশের অনেক শিক্ষিত তরুণ ডেইরি খামার স্থাপনে আগ্রহী হলেও মাঠপর্যায়ে সঠিক জ্ঞান, আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার অভাবে শুরুতেই বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক ডেইরি।

দিনব্যাপী প্রশিক্ষণে ডেইরি শিল্পের বর্তমান সমস্যা, আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুখাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের যাতায়াত, থাকা-খাওয়া ও প্রশিক্ষণ ব্যয় সম্পূর্ণ বহন করে আয়োজক প্রতিষ্ঠান। প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।বক্তারা বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে ডেইরি খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামীণ পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং দেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন University of Rajshahi-এর ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এবং একই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ডেইরির মিল্ক কালেকশন অ্যান্ড প্রডিউসার সার্ভিস বিভাগের সিনিয়র ম্যানেজার ডা. মো. মিজানুর রহমান, ম্যানেজার ডা. রিপন মিয়া, ডেপুটি ম্যানেজার ডা. মারুফ উদ্দিন এবং ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রিন্সিপাল ডা. মো. আহসান হাবিব।