Joy Jugantor | online newspaper

২০২৬ বিশ্বকাপে অংশ নিবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫১, ১১ মার্চ ২০২৬

২০২৬ বিশ্বকাপে অংশ নিবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

২০২৬ বিশ্বকাপে অংশ নিবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দেশের পক্ষে ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।বুধবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত রেজিম আমাদের নেতাকে হত্যা করেছে—এ কথা বিবেচনা করলে কোনও অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।

’উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।বিশ্বকাপে ইরানের পুরুষ দল মিশর, বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের সঙ্গে তাদের তিনটি গ্রুপ ম্যাচ খেলার কথা ছিল। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে।ইরানের উদ্বোধনী ম্যাচটি ১৬ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হওয়ার কথা ছিল।