Joy Jugantor | online newspaper

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে এনএসসির ৫ সদস্যের কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৪, ১১ মার্চ ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে এনএসসির ৫ সদস্যের কমিটি গঠন

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে এনএসসির ৫ সদস্যের কমিটি গঠন

গত বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। সম্প্রতি সেই নির্বাচনের প্রক্রিয়া ‘অস্বচ্ছ’ ছিল দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দেয় ঢাকার ক্লাব সংগঠকদের একটি অংশ।বুধবার (১১ মার্চ) বিসিবি নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার তদন্তে পাঁচ সদস্যের স্বাধীন কমিটি গঠন করেছে এনএসসি।এই কমিটিকে ১৫ কার্য দিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে কমিটিতে আছেন অতিরিক্ত সচিব সেলিম ফকির, যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী আকরাম সম্রাট।

বিসিবির নির্বাচন নিয়ে ওঠা অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখবে স্বাধীন এই কমিটি। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় দলিল সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করে মনোনয়নপ্রক্রিয়া বিসিবির গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুযায়ী হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখবে।এনএসসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব বা সংস্থার কাছ থেকেও ব্যাখ্যা তলব করতে পারবে। ভবিষ্যতে বিসিবি নির্বাচনে কাউন্সিলর মনোনয়নপ্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহি কীভাবে নিশ্চিত করা যায়, এ–সংক্রান্ত পরামর্শও চাওয়া হয়েছে কমিটির কাছে।